গণস্বাস্থ্যে ২০০ টাকায় স্বাস্থ্যবীমা করুন: ডা. জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রে ২০০ টাকার বিনিময়ে স্বাস্থ্যবীমা করার আহ্বান জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীল মীর হাজীরবাগ আবু হাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু মশার আক্রান্ত থেকে পরিত্রাণে গণস্বাস্থ্যে সহায়তা কেন্দ্রের উদ্যোগে ‘মশারি ও ঔষধ বিতরণ’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সবাই গণ স্বাস্থ্যবীমা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণস্বাস্থ্যে স্বাস্থ্যবীমা ২০০ টাকার বিনিময়ে করুন। আপনারা সবাই গণ স্বাস্থ্যবীমা করবেন। রিক্সা, ভ্যান চালক, ফুটপাতের ছোট দোকানদার এবং হকাররা মাসে ২০০ টাকা, অর্থাৎ দিনে ৭ টাকার বিনিময়ে গণস্বাস্থ্য কেন্দ্রে এই গণ স্বাস্থ্যবীমা করতে পারবেন।
২৪ ঘণ্টা গণস্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিয়ে থাকে জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ঘনবসতি এলাকায় এসে গরীব অসহায় এবং রিক্সা ও ভ্যান চালক পরিবারের সদস্যদেকে সপ্তাহে ১ দিন বিনা পয়সায় গণস্বাস্থ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন। সরকার চাইলে, সারাদেশে গণস্বাস্থ্যের মতো জনগণের মাঝে স্বাস্থ্যসেবা বিস্তৃতি করতে পারে। এতে সরকারের স্বাস্থ্যসেবার উন্নতি হবে এবং জনগণ উপকৃত হবে।
দেশে গণস্বাস্থ্য কেন্দ্র একমাত্র প্রতিষ্ঠান যারা সুলভে গরীবদের স্বাস্থ্যসেবা দেয় জানিয়ে তিনি বলেন, আমরা চাই আপনারা চিকিৎসা পান, আপনার সন্তানরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক।
স্থানীয় সমাজ সেবক ও সংগঠক মোজাম্মেল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাধারণ সম্পাদক নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যালের জি এম মো. মামুন, বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান, এজিএম মো. আতিকুর রহমান প্রমুখ বক্তব্যে রাখেন।
প্রীতি / প্রীতি
বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে
অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী