অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তের রেকর্ড
অস্ট্রেলিয়ায় বাড়ছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন বা ডেল্টার সংক্রমণ। দেশটিতে বৃহস্পতিবার ৭৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়, যা নতুন রেকর্ড। এর আগে ২০২০ সালে রেকর্ড ৭২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। খবর এনডিটিভির।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি। দেশটির সরকারি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে অন্তত ৬৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা সেখানেরও নতুন রেকর্ড।
এ ছাড়া ভিক্টরিয়া অঙ্গরাজ্যে ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। মেলবোর্ন ও ক্যানবেরায়ও বাসিন্দাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে একদিনে অস্ট্রেলিয়ায় ৭৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগে ২০২০ সালে করোনা ভাইরাসের প্রথম ঢেউ চলাকালে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল সর্বোচ্চ ৭২৫।
করোনার ডেল্টা ধরনের কারণে এ সংক্রমণ বাড়ছে। অস্ট্রেলিয়ার প্রতিবেশি নিউজিল্যান্ডে এক বছরের বেশি সময় পর এক ব্যক্তির দেহে করোনা শনাক্ত হওয়ায় সেখানে দেশজুড়ে তিনদিনের লকডাউন জারি করা হয়েছে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক