ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সাত কলেজ ভর্তি পরীক্ষায় সোহরাওয়ার্দী কলেজের রাব্বির ২য় স্থান অর্জন


জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ photo জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশিত: ১৯-৫-২০২৪ রাত ৯:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ গোলাম রাব্বি।

তিনি ২০২১ সালে ঢাকার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৪.৪৪ এবং ২০২৩ সালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৪২ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করে। গুচ্ছতেও তার অবস্থান প্রশংসনীয়। সাত কলেজে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় রাব্বি পেয়েছে ৮৭ এবং বোর্ড পরীক্ষার রেজাল্টের উপর নির্ধারিত ২০ নাম্বারের মধ্যে ১৭.৭২ পেয়ে মোট ১২০ নাম্বারের মধ্যে ১০৪.৭২ পেয়েছে। অন্যদিকে প্রথম স্থান পাওয়া কামরুল হাসান রিফাত ১০০ নম্বরের পরীক্ষায় ৮৫ পেয়েছে। কিন্তু বোর্ড পরীক্ষার নির্ধারিত ২০ নম্বরের মধ্যে ১৯.৮৮ নম্বর পেয়ে মোট ১২০ এর মধ্যে ১০৪.৮৮ নম্বর পেয়েছে। যা সোহরাওয়ার্দী কলেজের রাব্বির থেকে মাত্র ০.১৬ পয়েন্ট বেশি।

মোহাম্মদ গোলাম রাব্বি দৈনিক সকালের সময়'কে বলেন, 'সাত কলেজে দ্বিতীয় হলেও আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। গুচ্ছে পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে ২৭৬৯ তম স্থান পেয়েছি। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পাই তাহলে সেখানেই ভর্তি হবো। কারণ পরিবারের আথিক অবস্থা ভালো না এবং বাসায় পড়ার পরিবেশ নাই। তাই যেকোনো একটা সাবজেক্ট পেলেই ভর্তি হবো। জগন্নাথে সাবজেক্ট না পেলে ঢাকা কলেজে ভর্তি হবো।'

রাব্বির এ সফলতায় উচ্ছ্বসিত সহপাঠী এবং শিক্ষকরা। তারা বলছেন মোহাম্মদ গোলাম রাব্বি খুব ভালো ছাত্র। সে নিয়মিত ক্লাস করতো  প্রচুর পড়াশোনা করতো। পরিশ্রমী ছাত্র ছিলো। বাড়ির কাজ দিলে নিয়মিত জমা দিতো।

সাত কলেজে ভর্তি সংক্রান্ত ওয়েবসাই (https://collegeadmission.eis.du.ac.bd )-এ ফলাফল পাওয়া যাচ্ছে।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

এমএসএম / এমএসএম

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ