ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট মনিটরিং কমিটি গঠনের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২১ রাত ১১:২৯

দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১ সালের পরীক্ষার্থীদের তৈরি করা অ্যাসাইনমেন্ট মনিটরিং করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্ চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। কোনো শিক্ষার্থী নকল করে অ্যাসাইনমেন্ট লিখলে তা বাতিলের নির্দেশও দিয়েছে মাউশি। মাঠপর্যায়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি-না, তা সরেজমিন নিবিড়ভাবে মনিটরিং করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরিভাবে এ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। কমিটির নেতৃত্বে থাকবেন প্রতিষ্ঠানের প্রধান। বৃহস্পতিবার (১৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে 'অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা' শিরোনামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ নির্দেশনাপত্র অনুযায়ী মাউশির অধীন মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ের প্রতিষ্ঠানপ্রধান তাদের নেতৃত্বে 'অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি' গঠন করবেন।

মাউশির নির্দেশে বলা হয়েছে, সব পরীক্ষার্থী যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নেয়, তা কমিটিকে নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যেন কোনোভাবেই অ্যাসাইনমেন্ট নকল বা কোনো প্রকার অসদুপায় অবলম্বন না করে, তাও নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে নকলের আশ্রয় নিয়েছে- এমন মনে হলে তা বাতিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। বিষয়টির যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে শিক্ষার্থীকেও সতর্ক করতে হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টগুলো শিক্ষকরা যথাযথভাবে মূল্যায়ন ও সংরক্ষণ করছেন কিনা এবং নম্বরগুলো সঠিকভাবে এপেল শিটে এন্ট্রি করা হচ্ছে কিনা, তা কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এ কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠু ও সফল করতে সার্বিক পর্যবেক্ষণ করবে। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে মাউশির মাধ্যমিক শাখা থেকে বিভিন্ন সময় জারি করা নির্দেশনাগুলো কমিটিকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ নির্দেশাবলি পালনকালে চলমান কভিড-১৯-জনিত পরিস্থিতিতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধিও যথাযথভাবে মেনে চলতে হবে।

জামান / জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি