আইডিআরএ চেয়ারম্যানসহ ৬ কর্মকর্তাকে দুদকে তলব
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনসহ ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক নুরুল হুদা স্বাক্ষরিত চিঠিতে তাদের তলব করা হয়। আগামী ২২ ও ২৩ আগস্ট হাজির হতে বলা হয়েছে তাদের। দুদকের জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছে।
যাদের তলব করা হয়েছে তারা হলেন- আইডিআরএর চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন, সদস্য মো. দলিল উদ্দিন ও মইনুল ইসলাম এবং পরিচালক মো. শাহ্ আলমসহ মোট ছয়জন।
এর আগে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে আনা ঘুষ দাবির অভিযোগ গত ৪ মার্চ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদক উপ-পরিচালক নুরুল হুদাকে অনুসন্ধান কর্মকর্তা এবং সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী হিসেবে নিয়োগ দেয়া হয়। গত ৭ ফেব্রুয়ারি গুলশানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফের কাছে ঘুষ চাওয়া হয়েছিল বলে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে ১৭ ফেব্রুয়ারি আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ অসত্য ও বানোয়াট দাবি করে দুদকের কাছে প্রত্যাহারের আবেদন জানায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ঘুষের অভিযোগ কেন করা হয়েছিল, আবার তা কেন প্রত্যাহার চাওয়া হলো- প্রশ্ন রেখে ২২ ফেব্রুয়ারি দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে জানান, দুদক আইনে অভিযোগ প্রত্যাহারের সুযোগ আছে কি না তা খতিয়ে দেখতে হবে। তবে অভিযোগ যদি সুস্পষ্ট থাকে তাহলে তদন্ত শুরু হবে। এক্ষেত্রে প্রত্যাহারের আবেদন তদন্ত কর্মকর্তার কাছে যাবে। তদন্তকারী কর্মকর্তা খতিয়ে দেখবেন, কেন অভিযোগ করা হয়েছিল, আবার কী কারণে তা প্রত্যাহার চাওয়া হলো।
এর আগে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পর্ষদ কমিটির সভা থেকে প্রতিষ্ঠানটির জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পল্লব ভৌমিককে অভিযোগ করতে বলা হয়েছিল। আবার তার উদ্দেশ্যে লেখা চিঠিতেই অভিযোগ প্রত্যাহার করতে বলা হয়।
জামান / জামান
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি
দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশ্বাস কমিশনের
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ মৃত্যু: ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য
এনটিআরসিএ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত
‘বন্দুকযুদ্ধে’ দুই শিবির নেতাকে গুলি, অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল