ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 'প্রাক্তন শিক্ষার্থী ফোরাম' এর আত্মপ্রকাশ


জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ photo জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশিত: ২২-৫-২০২৪ রাত ১১:৫৮

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে 'প্রাক্তন শিক্ষার্থী ফোরাম' নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

এতে মো. শফিকুল ইসলাম জাবেদকে আহ্বায়ক ও মো. জসিমউদদীনকে সদস্য সচিব করে ২১ সদস্যদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য হিসাবে রয়েছে মনির হোসেন রাজিব, আশিষ কুমার ব্যাপারী, প্রনয় পান্ডে ,সুশান্ত চন্দ সুমন ,সালাউদ্দিন সিকদার, রেজাউল করিম, সোহেল রানা, সাইফুল ইসলাম বাবুল ,কামরুল হাসান কানন, শহিদুল ইসলাম মাহিন,কাউসার হক, আরিফ মিয়া, ইউনুসুর রহমান ,মাসুদ রানা, কামাল হোসেন, লিয়াকত হোসেন ,মহাম্মদ উজ্জল, নূর আলম আকাশ এবং রাহাত হুসাইন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, পুরোন ঢাকার ঐতিহ্যবাহী এই কলেজের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে সম্প্রীতির সেতুবন্ধন তৈরী করার লক্ষ্যে কাজ করবে। এই সংগঠন রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে সকলের মাঝে শিক্ষার পরিবেশকে সুন্দর ও নান্দনিকভাবে পরিচালিত করার ক্ষেত্রে ফোরামের সকল নেতৃবৃন্দ অগ্রনী ভূমিকা পালব করবে। এছাড়াও, ফোরামের সকল সদস্যরা সেমিনার বিভিন্ন প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?