ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ photo জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ৩:৪৭

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সক্রিয় সংগঠন 'বাঁধন'-এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে ২০২৪ খ্রি. (বৃহস্পতিবার), উক্ত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটি সর্বমোট ১৬৭ জন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিতে সক্ষম হয়েছে।

এদিন নির্ণয়কৃত শিক্ষার্থীদের রক্তের গ্রুপে এ পজেটিভ ছিলেন ৩৮ জন, এ নেগেটিভ ৩ জন, বি পজেটিভ ৫৫ জন, বি নেগেটিভ ৪ জন, ও পজেটিভ ৪৭ জন, ও নেগেটিভ ৫ জন, এবি পজেটিভ ১৩ জন এবং এবি নেগেটিভ ২ জন।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মো. জাহিদ হাসান বলেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি ক্যাম্পেইনটি পরিচালনা করতে পেরেছি। এ কর্মসূচিকে বাস্তবায়ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাঁধনের অন্যান্য লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।'

সাধারণ সম্পাদক মো. সজীব মিয়া বলেন, 'আলহামদুলিল্লাহ, আজকে এত বেশি সদস্যদের উপস্থিতি আমাদের ক্যাম্পেইনকে প্রাণবন্ত করেছে। বিশেষ করে নবীন কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো। আগামীতে অন্যান্য প্রোগ্রাম গুলো আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করার চেষ্টা করবো।'

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিদ্যমান সংগঠনগুলোর মধ্যে অন্যতম একটি সংগঠন 'বাঁধন'। যারা কার্যক্রম শুরুর পর থেকেই সক্রিয়তার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা এবং শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা বাঁধনের অন্যতম প্রধান কাজ।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একঝাঁক তরুণদের হাত ধরে বাঁধনের পথচলা শুরু। বর্তমানে বাংলাদেশের ৫৪টি জেলায় মোট ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁধনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি 'বাঁধন' পরিবার হিসাবে আত্মপ্রকাশ করে যা ২০২১ সালের ২৪ জুন ইউনিটে রুপান্তরিত হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?