যেসব লক্ষণে বুঝবেন ডিহাইড্রেশনের শিকার আপনি
শরীরে পর্যাপ্ত পানির অভাব হওয়াকে ডিহাইড্রেশন বলা হয়ে থাকে। ডিহাইড্রেশন হলে অনেক পরিমাণে পানি খেতে হয় এটি সবার জানা। কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ কী কী হতে পারে তা জানেন? সাবধান হতে জেনে নিন ডিহাইড্রেশনের লক্ষণগুলো-
• ডিহাইড্রেশন হলে শরীরের মাংসপেশিগুলিতেও পানি পৌঁছায় না। তাই হঠাৎ করে হাত-পায়ে টান লেগে যাওয়ার আশঙ্কা থাকে। হাঁটতে গেলে বা দৌড়াতে গেলে কিংবা ওঠাবসার সময়ে কি প্রায়ই টান লাগছে? তা হলে কিন্তু পানি খাওয়ার পরিমাণ বৃদ্ধি করতে হবে।
• দীর্ঘ দিন শরীরে পানির ঘাটতি হলে, লিভার ঠিক মতো কাজ করতে পারে না। লিভার পানির সাহায্যে গ্লাইকোজেন তৈরি করে, যা শক্তি জোগায়। কিন্তু সেটা ঠিক মতো না হলে শরীরের আরও বেশি খাবারের প্রয়োজন হবে। তাই নোনতা খাবার, চকোলেট, মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যায়।
• মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে একটি কারণ হলো ডিহাইড্রেশন। শরীরে পানির পরিমাণ কমে গেলে মাইগ্রেনের ব্যথা শুরু হয়। তাই সারাক্ষণ মাথা যন্ত্রণা হতে থাকলে বেশি করে পানি খান।
• গরমে এমনিতেই ত্বক রুক্ষ থাকে। তার ওপর যদি শরীরে পানির ঘাটতি হয়, তা হলে এই সমস্যা অনেক বেড়ে যায়। ত্বক অত্যধিক শুকিয়ে যায়। ঠোঁট ফাটতে শুরু করে। এমনিতে ত্বক যদি অনেকক্ষণ কুঁচকে থাকে তা হলেও আরও বেশি পানি খাওয়া প্রয়োজন।
• যদি হঠাৎ প্রস্রাবের রং হলুদ হয়ে যায়, সে ক্ষেত্রেও বুঝতে হবে শরীরে পানির অভাব রয়েছে। এ ছাড়াও শরীরে পানির ঘাটতির কারণে প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং প্রস্রাব করার সময় জ্বালা বোধ হয়।
Aminur / Aminur
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত