আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রে করোনার তৃতীয় ডোজ
যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের আগামী মাস (সেপ্টেম্বর) থেকে কোভিড-১৯ টিকার তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) দেবে। দেশটিতে টিকাগ্রহণকারীদের মধ্যে করোনা প্রতিরোধের ক্ষমতা ক্রমে কমে যাওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর সিএনবিসির।
গত বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ ঘোষণা দিয়েছে যে, দেশটিতে যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, কেবল তাদেরকে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া হবে।
করোনার ডেল্টা ধরনের বিস্তার যুক্তরাষ্ট্রে যাবতীয় সমীকরণ পাল্টে দিয়েছে। দেশটিতে টিকার দুই ডোজ গ্রহণকারীও ডেল্টায় সংক্রমিত হয়ে ভোগান্তিতে পড়েছেন, এমন দৃষ্টান্ত পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক ড. রচেলি ওয়েলেনস্কি জানান, (করোনা থেকে) সুরক্ষা ক্ষমতা কমে যাওয়ার বিষয়টি তারা লক্ষ্য করেছেন।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে এ টিকাদান শুরু হবে। মার্কিন কর্মকর্তারা জানান, যারা আট মাস আগে ফাইজার অথবা মডার্নার টিকা গ্রহণ করেছেন, তাদের দেয়া হবে তৃতীয় ডোজ। সেটাও করা হবে ফাইজার ও মর্ডার্নার টিকা দিয়েই।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক