আরো ২২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
সারাদেশের হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২২১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৯০ জনে। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২২১ ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৫ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২০ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৭ হাজার ৪৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ২৫১ জন। চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ২০ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ আগস্ট পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন এবং আগস্টে এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন।
জামান / জামান
বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে
অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী