ইবিতে সর্বজনীন পেনশন স্কিমের প্রতিবাদে মানববন্ধন
সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয় গুলোকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।গত রোববার সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।এ সময় সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়নের দাবি জানান তারা। দাবি আদায়ে কাজ থেকে বিরত থাকার পাশাপাশি প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করারও হুঁশিয়ারি দেন তাঁরা।মানববন্ধনে ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন সভাপতিত্বতে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানের সঞ্চালনায় সংগঠনটির সাবেক ও বর্তমান শিক্ষক নেতারা এতে বক্তব্য রাখেন।এ সময় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. এমতাজ উদ্দীন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড.ওয়ালীউল্লাহ, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বর্তমান সভাপতি পরেশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতা ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ২০১৫ সালে যারা ষড়যন্ত্র করেছে, সর্বজনীন পেনশনের ক্ষেত্রেও তারাই ষড়যন্ত্র করছে। এ প্রজ্ঞাপন বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা চরম বৈষম্যের শিকার হবেন। শিক্ষকদের সুযোগ না দিলে দেশ মেধাশূন্য হওয়ার পথে আগাবে। তাই তারা চায় বিশ্ববিদ্যালয়ে যত অযোগ্য শিক্ষক আসবে বিশ্ববিদ্যালয়গুলো ততো নিয়ন্ত্রণ করা যাবে। প্রধানমন্ত্রী যখন পেনশন স্কীম চালু করে তখন এই প্রত্যয় স্কীম ছিলো না। হঠাৎ করে এটা যুক্ত করা হয়েছে। তাই বোঝা যায় পূর্বের ষড়যন্ত্র এবারও করা হয়েছে।তিনি আরো বলেন, অন্যায় ভাবে ষড়যন্ত্র করে এই প্রত্যয় স্কীম যুক্ত করা হয়েছে এটা প্রত্যাহার না করা হলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকবে না, তারা আরো বড়ো কর্মসূচি ঘোষণা করবে। প্রশাসনের ভিতরে যারা সরকারের ভালো চায় না, এই ঘাপটি মেরে থাকা দেশদ্রোহী কুচক্রী মহল এই কাজ করেছে। এই স্কিম পরিপূর্ণ সর্বজনীন নয়।
এমএসএম / এমএসএম
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত