পবিপ্রবি'তে গবেষণা সম্মাননা প্রদান
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত। অনুষ্ঠানে গবেষণায় সফলতার জন্য তিন বিভাগে ১৮ জন শিক্ষকে সম্মাননা প্রদান করা হয়।
২ জুন (রবিবার) সকাল ১১:০০ মি. কৃষি কনফারেন্স কক্ষ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ এর সভাপতিত্বে, গবেষণা উৎসব আয়োজক কমিটি সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. আবুবক্কর সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, গবেষণা উৎসব আয়োজক কমিটি আহবায়ক
অধ্যাপক ড. ডাঃ. মোহাম্মদ আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক শিক্ষার্থীরা। এসময় গবেষকগন তাদের গবেষণা নিয়ে বিস্তার আলোচনা করেন। পবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেন, " যারা দেশের উন্নয়নে গবেষণা করে তাদের গবেষণা সর্বশেষ্ঠ। এই আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের গবেষণা সম্পর্কে জানতে পারব। নিজেদের গবেষণা আরো সহজতর হবে।"
পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, " শিক্ষক সমিতি সর্বদা শিক্ষকদের কল্যাণে কাজ করে আসছে। আমি মনে করি আজকের আয়োজন তেমনই একটা কাজ। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন," গবেষকগণ দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে এনেছে। এই ধরনের আয়োজন গবেষকদেরকে আরো উৎসাহিত করবে।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী