সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি প্রত্যাহার চেয়ে পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের মানববন্ধন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন ) সকাল ১১টায় বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন' র আহ্বানে পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দীন, পবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য অফিসার্সবৃন্দ।
বাআবিঅফ এর সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আজ মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের কর্মসূচির সূচনা হলো এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করা হবে।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী