ববিতে ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সরাসরি কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তদের নিয়ে গঠিত হয়েছে ‘ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’। রোববার (২জুন) বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদিতে শ্রদ্ধা অর্পণের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ববির উপপরিচালক সুব্রত কুমার বাহাদুরকে সংগঠনটর আহ্বায়ক এবং উপ পরীক্ষা নিয়ন্ত্রক সাযযাদ উল্লাহ মো. ফয়সালকে সদস্যসচিব করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের অন্যান্য সদস্যরা হচ্ছেন, উপপ্রধান প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন, উপপরিচালক মো. মিজানুর রহমান, উপ রেজিস্ট্রার তামান্না শারমিন, নির্বাহী প্রকৌশলী মো. মামুন অর রশিদ, সহকারী পরিচালক সেলিনা বেগম, সহকারী পরিচালক আবু হাছান, সহকারী রেজিস্ট্রার সুব্রত বাড়ৈ, সহকারী রেজিস্ট্রার দুলসাদ বেগম বীথি, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ জাকির হোসেন, সহকারী পরিচালক মোজাম্মেল হক, সহকারী রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন, সেকশন অফিসার মো. রফিকুল ইসলাম এবং স্টোর অফিসার মো. জাহাঙ্গির আলম রাহাত।
সংগঠনের নবনিযুক্ত আহ্বায়ক সুব্রত কুমার বাহাদুর জানান, তাঁদের লক্ষ্য অফিসারদের দাবি দাওয়া বাস্তবায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্কোন্নয়ন ঘটানো।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য