সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন আগামী ৯ জুন
রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সংগঠন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) নতুন কার্যনির্বাহী কমিটির জন্য নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ আগামী ৯ জুন ২০২৪ খ্রি. (রবিবার) বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
২ জুন ২০২৪ খ্রি. (রবিবার) বেলা ১২টার দিকে সোহরাওয়ার্দী কলেজের ৩০৯ নম্বর রুমে সমিতির বর্ধিত সভায় ‘সোকসাস’ এর নির্বাচন ২০২৪ এর নির্বাচন কমিশন এবং নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশন হিসেবে মনোনীত হয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষার্থী এবং ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী। এছাড়াও নির্বাচন কমিশনার মনোনীত করা হয় সাবেক শিক্ষার্থী ও সংগঠনটির উপদেষ্টা ইমরান মাহমুদ এবং সাকিব আল হাসান।
প্রধান নির্বাচন কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে ২রা জুন থেকে আগামী ৪ জুন মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া হবে। এছাড়াও ৫জুন প্রার্থিতা যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থী ঘোষনা করা হবে। আগামী ৯ই জুন সোকসাস নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হবে।
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির উপদেষ্টা হাসান মেহেদী, ইমরান মাহমুদ, সাকিব আল হাসান, মোঃ ইউসুফ হাওলাদার, মো: রাফসান, বর্তমান কমিটির সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক আকবর হোসেনসহ সমিতির সদস্য আমিরুল ইসলাম, লিখন হোসাইন, সাজ্জাদুল ইসলাম, আমিনুর সিকদার, হাসিব ইথুন, আবন্তিকা সাহা, রহিমা বেগম, জিনিয়া ঐশ্বর্য্য এবং সাব্বির হাওলাদার।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য