ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২১ সকাল ৯:৩৫

২০২১ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমার নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, ইতোমধ্যে যদি কোনো শিক্ষার্থী সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতি পত্রে দুটির বেশি ব্যবহারিক কাজ সম্পন্ন করে থাকে, তাহলে ওই শিক্ষার্থীর ব্যবহারিক খাতা (নোটবুক) জমা দিতে পারবে।

সম্প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তার সই করা নির্দেশনায় বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লিখিত ব্যবহারিকের যেকোনও দুটি ব্যবহারিক কাজের খাতা (নোটবুক) তৈরি করে স্ব-স্ব প্রতিষ্ঠানে জমা দেবে। একইভাবে এইচএসসি ও সমমান পরীক্ষারও নৈর্বাচনিক বিষয়ের যেকোনও দুটি ব্যবহারিক কাজের খাতা (নোটবুক) তৈরি করে স্ব-স্ব প্রতিষ্ঠানে জমা দেবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে স্থগিত এসএসসি ও সমমান পরীক্ষা আগামী নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসের আওতায় এসএসসি-এইচএসসি ও সমমানের গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না।

জামান / জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি