ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ সকাল ৯:৪৩

প্রয়োজনবোধে আফগানিস্তানে তালেবানের সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তালেবান ইস্যুতে নানা প্রশ্নের মুখে পড়ার পর অবশেষে সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার সংবাদমাধ্যমকে বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে, আফগানিস্তানে একটি সমাধান খুঁজে বের করার জন্য আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চলবে। প্রয়োজনে অবশ্যই তালেবানদের সঙ্গে কাজ করা হবে। খবর রয়টার্সের

জনসন বলেন, আফগানিস্তান ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে হাজার হাজার হতাশ আফগান ভিড় করেছেন। তবে এখন পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, গত শনিবার থেকে ১৬১৫ জনকে আফগানিস্তান থেকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেয়া হয়েছে। তাদের মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার, ৩২০ দূতাবাস কর্মী এবং ৪০২ জন আফগান রয়েছেন।

সম্প্রতি আফগানিস্তান ও তালেবান ইস্যুতে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। বিরোধীরা তার অযোগ্যতার কথা তুলে ধরে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এদিন সাংবাদিকরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান যে, পররাষ্ট্রমন্ত্রীর ওপর তার আস্থা আছে কি না? জবাবে বরিস জনসন বলেন, ‘অবশ্যই’।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮