কাতার পাড়ি জমালেন আফগান নারী রোবোটিকস দলের নয় ছাত্রী
আফগানিস্তানের রোবোটিকস দলের নয় ছাত্রী দেশ ছেড়ে কাতারে পাড়ি জমিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, নিরাপদে রোবোটিকস দলের নয় ছাত্রী কাতারের দোহায় পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।
রোবোটিকস দলের প্রধান সংগঠন যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল সিটিজেন ফান্ড (ডিসিএফ) জানায়, তালেবানের কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার তিন দিন আগে তারা মেয়েদের এ টিমকে আশ্রয় দিতে কাতার সরকারে অনুরোধ জানায়। কাতার সরকারও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তাদেরকে সেখানে নেয়ার জন্য। তাদের সঙ্গে দেশত্যাগ করেন ২৫ বছর বয়সী এক শিক্ষকও।
আফগান উদ্যোক্তা ও ডিসিএফ প্রতিষ্ঠাতা রয়া মাহাবুব ২০১৭ সালে এই টিম গঠন করেন। গত বছর তারা স্বল্প খরচে করোনা রোগীদের জন্য ভ্যান্টিলেটর তৈরি করেও বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল । দেশটির নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে দেখা হয় এসব সম্ভাবনাময় ছাত্রীকে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক