ইবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টাসহ নানা অভিযোগ করেছেন তার স্ত্রী জয়া সাহা।মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রেস কর্ণারে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ সময় তার মা ও বাবা উপস্থিত ছিলেন।এছাড়া এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ড. সঞ্জয়ের স্ত্রী জয়া।এ সময় জয়া সাহা জানান, ‘২০১৫ সালে পারিবারিকভাবে ড. সঞ্জয়ের সাথে বিবাহবন্ধনে আবন্ধ হন জয়া। বিয়ের পর থেকেই শারীরিকভাবে জয়াকে নির্যাতন করতেন ড. সঞ্জয়। পরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন জয়া। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীদের সাথে সঞ্জয়ের অশ্লীল চ্যাটিং, ফোনালাপ ও কুপ্রস্তাব তার নজরে আসে। এসব বিষয়গুলো ধরা পড়ার ভয়ে স্ত্রীকে ক্যাম্পাসে ক্লাসে আসতে বাধা দিতেন সঞ্জয়।’এছাড়া ড. সঞ্জয় টাকার বিনিময়ে চাকরি নিয়েছেন বলে অভিযোগ করে তার স্ত্রী আরো জানান, ‘টাকার বিনিময়ে চাকরি পাওয়ার বিষয়টি তার গ্রামে ‘ওপেন সিক্রেট’। এছাড়া বিয়ের সময়ে জয়ার বাবার কাছ থেকে ২৫ লাখ টাকা উপহার পান সঞ্জয়। এ টাকা দিয়ে চাকরির টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু এর পরেও স্ত্রীর মা-বাবাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন তিনি।’সন্তান সম্ভবা হওয়ার পরেও তার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ করে জয়া আরো জানান, ‘সন্তান জন্মের পর দু’জনের ওপরই চলে নির্যাতন। এছাড়া একদিন বটি দিয়ে তিনি জয়ার গলায় কোপ দিতে উদ্যত হলে গৃহ পরিচারিকা এসে তাকে বাঁচান। এক বছর আগে নাটোরে শ্বশুর বাড়িতে স্ত্রী ও সন্তানকে রেখে আসেন তিনি। এরপর এক বছরে তাদের কোনো খোঁজ নেননি তিনি।’১০ লাখ টাকা দিলে তিনি স্ত্রী-সন্তানকে বাসায় নিয়ে যাবে বলে তিনি জানিয়ে দেন বলে অভিযোগ তার স্ত্রীর।ভূক্তভোগী জয়া সাহা বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। আমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাই।’অভিযুক্ত শিক্ষক সঞ্জয় কুমার সরকার বলেন, ‘এটা আমাদের পারিবারিক বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে, আমার স্ত্রী ও সন্তানের জন্য আমার দরজা সব সময় খোলা।’এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এসব পারিবারিক বিষয়ে আমরা কী করতে পারি? তারা আদালতে আসুক। আদালত যদি তাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু