ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইরাকে আইএসের হাতে ইরানপন্থী গ্রুপের ৩ সদস্য নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ১:৫২

ইরাকে ইরানপন্থী মিলিশিয়ার তিন যোদ্ধ শুক্রবার নিহত হয়েছে। বাগদাদের কাছে তাদের ঘাঁটিতে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের হামলায় তারা প্রাণ হারায়। আধা-সামরিক ও নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, তারা ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া জোট হাশেদ আল-শাবির শাখা নৌজাবা মুভমেন্টের সাথে যুক্ত ছিল।

উভয় সূত্র জানায়, উত্তর বাগদাদের তারমিয়ায় তাদের ঘাঁটিতে আইএসের হামলায় তারা নিহত হয়। এতে আরো সাত যোদ্ধা আহত হয়েছে।

আইএসের বিরুদ্ধে যুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে সহযোগিতায় ২০১৪ সালে গঠন করা হাশেদ দেশটির বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করে আসছে।

সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকা বিরোধী এ সংগঠন ইরাকে মার্কিন স্বার্থের ওপর বিভিন্ন হামলার প্রশংসা করে। তবে তারা এসব হামলার দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয় দেশের ধারণা হাশেদের কিছু শাখা বরং ইরাকি চেইন অব কমান্ডের চেয়ে ইরানের নির্দেশে চলে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮