ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দেশে পৌঁছেছে ৩১২টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২১ দুপুর ২:৫

আমেরিকা ও কানাডার ৬ প্রবাসী চিকিৎসকের দেয়া উপহারের ৩১২টি পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর দেশে পৌঁছেছে। শুক্রবার (২০ আগস্ট) রাতে কানাডা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছায় ভেন্টিলেটরগুলো। এগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল্লাহ।

এ সময় এবিএম আব্দুল্লাহ বলেন, করোনার সংকটকালে অত্যাধুনিক এই পোর্টেবল ভেন্টিলেটরগুলো দেশের যে কোনো অঞ্চলে ব্যবহার করা সম্ভব। এছাড়া অ্যাম্বুলেন্সেও এই ভেন্টিলেটর ব্যবহার করা যাবে। আরো ভেন্টিলেটর আনার চেষ্টা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। এর আগেও আড়াইশ ভেন্টিলেটর পাঠিয়েছিলেন প্রবাসী চিকিৎসকরা।

এদিকে, দেশে করোনায় শুক্রবার ১৪৫ জনের প্রাণ যায়। যা ৪৭ দিন পর একদিনে মৃত্যু দেড়শোর নীচে নেমেছে। গত ৪ঠা জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৫ হাজার। নতুন শনাক্ত ৫ হাজার ৯শ ৯৩ জন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

জামান / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ