ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় খুলছে আগামীকাল


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৪ দুপুর ২:১৯

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন লম্বা ১৪ দিনের ছুটি শেষে আগামী ২৪ জুন সোমবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮ টি আবাসিক হল। ছুটি শেষে আগামী মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।রবিবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও টানা বন্ধে হল সমূহের ভেতরে-বাইরে গজানো জঙ্গল যথাযথ পরিষ্কারে নির্দেশনাও দেওয়া আছে বলে জানান তিনি।হল খোলার প্রস্তুতি সম্মন্ধে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের নির্দেশনা ছিল। সেভাবেই আমি আমার হলের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করিয়েছি। মশা-মাছি ও সাপের উপদ্রব থেকে বাঁচতে ঝোপঝাড়ও পরিষ্কার করানো হয়েছে।সার্বিক বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রতিটি হলে যথাযথ পরিষ্কার যেন করা হয় সে নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। এছাড়াও সাপের উপদ্রব ঠেকাতে হলের আশেপাশের বাগানে কার্বলিক এসিড ছিটিয়ে রাখার ব্যবস্থা করবো।প্রসঙ্গত, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ই জুন থেকে ছুটিতে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়। ক্লাস বন্ধের ৪ দিন পর বন্ধ হয় আবাসিক হলগুলো। হল বন্ধের আগে লম্বা ছুটিতে হলগুলো খোলা রাখার দাবীতে আন্দোলন করেছিলো বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু