ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সমঝোতা স্মারক স্বাক্ষর  


বিজ্ঞপ্তি photo বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-৬-২০২৪ বিকাল ৫:৪০

‘ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর ভোগান্তিসহ সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে এবং একটি প্রবীণবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে আজ ২৫ জুন ২০২৪ ধানমন্ডির ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মো. ফজলুর হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিরির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির পৃষ্ঠপোষক ও সাবেক সেনাবাহিনী প্রধান লে. জে. এম হারুন-অর-রশিদ, বীর প্রতীক (অব.), সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কবীর আহমেদ,  ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলী বাংলাদেশ এর চেয়ারম্যান মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.), ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।  

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির (CSR) আওতায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে ‘ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর ভোগান্তিসহ সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে এবং একটি প্রবীণবান্ধব সমাজ গঠনে এই দুই প্রতিষ্ঠানের যৌথ প্রয়াস সমাজে ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। 

 

Sunny / Sunny

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু