৪৯৫ মিলিয়ন জাপানি ইয়েন (৩ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে
জনপ্রশাসন আরও শক্তিশালী করার লক্ষ্যে ২০২৪ সালের জেডিএস বৃত্তি নিয়ে চুক্তি স্বাক্ষর করল জাইকা
আজ (২৬ জুন) জাপান সরকারের সাথে এক্সচেঞ্জ অব নোট (ই/এন) স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার; এবং বাংলাদেশ সরকারের সাথে জেডিএস (জাপানিজ গ্র্যান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ) বৃত্তি ২০২৪ নিয়ে একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বাংলাদেশের জনপ্রশাসনকে আরও শক্তিশালী করে তুলতে যৌথ এ উদ্যোগ গ্রহণ করে জাপান ও বাংলাদেশ।
জেডিএস বৃত্তি নিয়ে এই চুক্তির অধীনে, জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের ক্ষেত্রে ৩৩ জন সরকারি ও কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাকে ৪৯৫ মিলিয়ন জাপানি ইয়েন (৩.১৫ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। ৩৩ জন্য শিক্ষার্থীর মধ্যে ৩০ জন স্নাতোকোত্তর সম্পন্ন করবেন এবং ৩ জন শিক্ষার্থী ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ৫৫৮ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তা জেডিএস বৃত্তি পেয়েছেন, যা এই কর্মসূচির সাফল্যের প্রমাণ।
ঢাকায় অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান ও বাংলাদেশ সরকার এবং জাইকার পক্ষে থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।
জেডিএস বৃত্তি কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণ সরকারি ও কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের জাপানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতোকোত্তর ও পিএইচডি সম্পন্ন করার সুযোগ প্রদান করা হয়। এতে করে, নিজেদের জ্ঞান আরও প্রসারিত করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ পাবেন তারা। সফল জেডিএস ফেলোরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন রূপরেখা প্রণয়ন ও বাস্তবায়নে অবদান রাখবেন। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি তারা জাপানের সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও পরিবেশের সাথেও পরিচিত হবেন।
Sunny / Sunny
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন