মেক্সিকোয় ৮ জনের প্রাণ নিল ঘূর্ণিঝড় গ্রেস
মেক্সিকো উপকূলে আঘাত হেনেছে ক্যাটাগরি-৩ মাত্রার ঘূর্ণিঝড় গ্রেস। দেশটির উপসাগরীয় উপকূলে আঘাত হানার পর ঝড়টি তীব্রতা কমিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। এতে কমপক্ষে ৮ জন মারা গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ইউকাটান উপদ্বীপ অতিক্রম করার সময় ঝড়টি কিছুটা শক্তি হারিয়েছিল এবং মেক্সিকোর প্রধান পর্যটন কেন্দ্রের মধ্য অবস্থান করছিল। কিন্তু শুক্রবার মেক্সিকোর উপকূলে পৌঁছানোর আগে উষ্ণ উপসাগর থেকে দ্রুত শক্তি অর্জন করে। খবর এসোসিয়েট প্রেসের
মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের গভর্নর কুইটলুহাক গার্সিয়া বলেন, ঝড়ে শিশুসহ কমপক্ষে আটজন মারা গেছেন এবং তিনজন নিখোঁজ রয়েছেন। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৩ লাখ ৩০ হাজার মানুষ। ধীরে ধীরে এটি পুনরুদ্ধার করা হচ্ছে।
ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গ্রেস একটি ক্রান্তীয় ঝড়। এটি আঘাত হানার পরই মেক্সিকো সিটির পূর্বে মধ্য মেক্সিকোর পাহাড়ি এলাকায় গিয়ে গতি হারিয়েছে এবং মধ্যরাতে ঝড় পুরোপুরি শেষ হয়েছে।
ভেরাক্রুজ কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে নদীগুলোর পানি অনেক বেড়ে গেছে। কোথাও কোথাও ভূমিধসের ঘটনা ঘটেছে। অনেককে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।
উপকূলীয় শহর টেকোলুটলাতে এস্টিবান ডোমিংগুয়েজ তার বাড়ির ধ্বংসাবশেষ পরীক্ষা করেছেন। তিনি বলেন, তাদের পারিবারিক বাড়ি পূর্ববর্তী হারিকেন সহ্য করেছিল, কিন্তু এবার দেয়ালগুলো দাঁড়াতে পারেনি।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক