ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

সুস্থতার সংখ্যা ১৯ কোটি ছুঁই ছুঁই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১১:১৬

টিকাদানের হার বাড়ানো ও স্বাস্থ্যবিধি মানার ফলে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও বিশ্বজুড়ে এর প্রভাব আবার বেড়েছে। গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৬৬ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার মানুষ। তবে সুস্থতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যহারে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৪১৮ জন। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার ৬৫৭ জনের। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৩১ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ১৯ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৮৪০ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশি দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৩৯৯ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ২৪৩ জনের।

তালিকায় ২৭ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনের এবং মৃত্যু হয়েছে ২৫ হাজার ১৪৩ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৭৬ হাজার ৬৩০ জন। এদের মধ্যে ১৬৭১ জনের অবস্থা গুরুতর।

বিশ্বের বিভিন্ন দেশে জোরকদমে চলছে টিকাদান। এরই মধ্যে বেশিরভাগ দেশ তাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বেশিরভাগকে টিকা দিয়ে ফেলেছে। টিকা দেয়ার হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ। এছাড়া যেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে বিভিন্ন দেশ।

প্রীতি / প্রীতি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা