ইবিতে ব্যবসায় প্রশাসন অনুষদে প্রথম মহিলা ডিন নিয়োগ
বিশ্ববিদ্যালয় (ইবি)’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোছা. শেলীনা নাসরীন। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ড. নাসরীনকে এ নিয়োগদান করেন।ইবি প্রতিষ্ঠার ইতিহাসে ডক্টর শেলীনা নাসরীন ব্যবসায় প্রশাসন অনুষদের প্রথম মহিলা ডিন হলেন।রোববার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক জনাব মো. সাইফুল ইসলামের মেয়াদ ৩০ জুন, ২০২৪ ইং এ শেষ হওয়ায় আগামী পহেলা জুলাই, ২০২৪ থেকে উক্ত পদে অধ্যাপক ড. মোছা. শেলীনা নাসরীন দায়িত্বপালন করবেন। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।বিজ্ঞপ্তিতে অধ্যাপক জনাব মো. সাইফুল ইসলাম দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ডিনের দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোছা. শেলীনা নাসরীন বলেন, বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরু থেকেই এই ফ্যাকাল্টি ছিল। আমার অগ্রজরা যথাযথভাবে দায়িত্ব পালন করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। যিনি আজ ডিন হিসেবে দায়িত্ব শেষ করলেন তিনিও আমার শিক্ষক। আমি ১৯৯০-৯১ থেকে এই ফ্যাকাল্টির সাথে যুক্ত। এটা আমার খুবই পরিচিত, পছন্দের ক্ষেত্র। এখানে যেমন এনার্জেটিক নতুন শিক্ষক এসেছেন তেমনি অভিজ্ঞ শিক্ষকরাও রয়েছেন। উভয়ের সমন্বয়ে এই ফ্যাকাল্টিকে আরো এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু