ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের, সতর্কতা জারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১২:০

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এজন্য তারা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়ানোর জন্য সতর্ক করেছে। রোববার বিবিসি তাদের এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

খবরে বলা হয়, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এ সতর্কতায় কাবুল বিমানবন্দরের গেটের বাইরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা বলা হয়। এ কারণে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র।

এতে বলা হয়েছে, মার্কিন সরকারের প্রতিনিধি যাদের কাবুল বিমানবন্দরে আসতে বলবেন, শুধু তাদেরই সেখানে আসা উচিত।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পর্যবেক্ষণ করছেন এবং বিকল্প পথ খুঁজছেন।

আইএসের সম্ভাব্য হামলার সম্পর্কে আর কোনো বিবরণ দেয়নি যুক্তরাষ্ট্র। এবং ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশ্যে কাবুলে হামলা চালানোর হুমকিও দেয়নি।

কাবুল বিমানবন্দরের বাইরে এখনো চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। গত রোববার তালেবানের হাতে কাবুল পতনের পর দেশটির হাজারো মানুষ আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে চেষ্টা করছে। অনেকেই জড়ো হয়েছে কাবুল বিমানবন্দরে।

কাবুল বিমানবন্দরের প্রবেশমুখসহ আশপাশের এলাকায় সশস্ত্র পাহারা বসিয়েছে তালেবান। ভ্রমণের বৈধ নথি না থাকা আফগানদের তারা ফিরিয়ে দিচ্ছে। কাবুল বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা দিচ্ছে মার্কিন বাহিনী।

এদিকে গত ২৪ ঘন্টায় কাবুল থেকে আমেরিকার উদেশ্যে পাড়ি দিয়েছে ৬টি সি-১৭ বিমান এবং ৩২টি চার্টার্স বিমান। এই ৩৮টি বিমানে করে প্রায় ৩ হাজার ৮০০ জন যাত্রীকে আনা হচ্ছে আমেরিকায়।

শনিবার রাতে হোয়াইট হাউসের তরফে টুইট করে এই তথ্য দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকেই আফগানিস্তান থেকে আমেরিকায় অনেক মানুষ এসেছেন।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮