ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইবিতে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২৪ বিকাল ৫:০

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ (কুষ্টিয়া-খুলনা) করে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (০৪ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া-খুলনা প্রধান মহাসড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান নেন তারা।মিছিলে শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারাবাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’ ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।সমাবেশে বক্তারা বলেন, আমারা কোটা পদ্ধতি বাতিল নয় এর সংস্কার চাই। সরকার কোটার নামে মেধাবী শিক্ষার্থীদের যে অবমূল্যায়ন করছে আমরা তার বাতিল চাই। এভাবে কোটা পদ্ধতি চালু থাকলে দেশের গুরুত্বপূর্ণ সব জায়গায় অমেধাবীদের দখলে চলে যাবে, বেড়ে যাবে দুর্নীতি। দেশ স্বাধীন হয়েছে বৈষম্য রোধ করতে কিন্তু কোটা পদ্ধতি সেই বৈষম্য সৃষ্টি করছে। আমরা এই বৈষম্য বন্ধের আন্দোলন করছি।তারা আরো বলেন, ২০১৮ সালে দেশে ৫৬ শতাংশ যে কোটা ব্যবস্থা ছিল সরকার তা সংস্কার না করে আন্দোলনের মুখে বাতিল করেন। বর্তমানে আবার সেই কোটায় ফিরেছে। আমরা তো কোটা পদ্বতি বাতিল নয় সংস্কার চাই। তাই হাইকোর্টের রায়ের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, এমন বৈষম্য বাতিল করুন আমাদের দাবি সমূহ গ্রহন করুন।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু