অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার কয়েকশ
অস্ট্রেলিয়ার বৃহত্তম দুটি নগরীতে লকডাউন বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কয়েকশ’ লোককে গ্রেপ্তার করা হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি এবং লকডাউন ও বিধিনিষেধের কড়াকড়ির প্রেক্ষাপটে এমন ঘটনা ঘটল।
ডেল্টা ভেরিয়েন্ট ঠেকানোর প্রচেষ্টা হিসাবে সিডনিতে লকডাউনের মেয়াদ অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করার ঘোষণার পরের দিন নিউ সাউথ ওয়েলসের সিডনিতে রেকর্ড সর্বোচ্চ ৮২৫ জন করোনা আক্রান্ত হয়েছে। খবর রয়টার্সের
নিউসাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্লাডিস বেরিকেল মিডিয়াকে বলেন, 'আমরা যতোই কঠোর পরিশ্রম করিনা কেন, ৯৯ শতাংশ মানুষ যদি বিধিনিষেধ মেনে না চলে তাহলে ডেল্টা ভেরিয়েন্ট কেউ রোধ করতে পারে না। আমাদের স্বাধীন জীবন যাপনের সর্বোত্তম উপায় হলো টিকা নিশ্চিত করা।'
ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শনিবার রাজ্যজুড়ে লোকদের ঘরে থাকার মেয়াদ আরও বাড়ানো হয়। তবে মেলবোর্ন জনস্বাস্থ্য বিভাগের বিধিনিষেধ উপেক্ষা করে লোকরা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে।
ভিক্টোরিয়া রাজ্য পুলিশ জানিয়েছে যে, তারা রাজ্যের রাজধানী মেলবোর্নে ২১৮ জনকে গ্রেপ্তার করেছে। ২৩৬ জনকে জরিমানা করা হয়েছে এবং পুলিশকে আক্রমণ করার জন্য তিনজনকে হেফাজতে রেখেছে। জনস্বাস্থ্য আদেশ লঙ্ঘনের জন্য গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে বড় অংকের জরিমানার সম্মুখীন হতে হবে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক