ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলংকমুক্ত করেছেন : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ২২-৮-২০২১ বিকাল ৫:৪৫

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড‍া. মো. মুরাদ হাসান বলেছেন, আগস্ট বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। পঁচাত্তরের ১৫ আগস্ট ইতিহাসের মহানায়ক জাতির মহান শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করে। ওই হত্যকাণ্ড বাঙালি জাতির কপালে কলংকের কালিমা এঁকে দিয়েছিল। বঙ্গবন্ধুকন্যা, মানবতার জননী মাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইনের আওতায় ‍এনে বিচার করে জাতিকে কলংকমুক্ত করেছেন। রোববার (২২ ‍আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শোক থেকে শক্তি : গণমাধ্যম ও বাংলাদেশর অগ্রযাত্র’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিয়েছিলেন একটি স্বাধীন দেশ, জাতিকে দিয়েছিলেন মুক্তির স্বাদ। বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৪। দেশের অর্থনীতি একটি শক্ত ভিতের ওপর দা‍ঁড়িয়েছিল। এটাই কি তার অপরাধ? এর জন্যই কি এ হত্যাকাণ্ড? খুনিচক্র বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা বাংলাদেশের সমৃদ্ধি সহ্য করতে পারেনি; তাই দেশকে আবারো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছিল।

ডা. মুরাদ আরো বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে কিন্তু তা কখনই পরিবারকে আঘাত করেনি। বঙ্গবন্ধু প্রায় ১০ মাস পাকিস্তানের জেলে ছিলেন। সেখানে তাকে হত্যা করতে পারেনি। ১৫ আগস্টের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে হত্যা নয়, সেটি ছিল একটি রাষ্ট্রের অগ্রযাত্রা, একটি রাষ্ট্রের সমৃদ্ধিকে হত্যা করা। ওই হত্যকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর সকল অর্জনকে ধ্বংস করতে চেয়েছিল। 

তিনি ‍আরো বলেন, খুনি জিয়া পরিবার দেশের সকল অর্জনকে ধ্বংস করেছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে এনে বিচার করা হবে। খুনি পরিবারের বিচার বাংলার মাটিতে হবে।

পরে সাম্প্রতিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বরিশালের ঘটনা সর্ম্পকে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বরিশালের ঘটনা দুঃখজনক অনাকাঙ্ক্ষিত। প্রশাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ, সরকারের সাথে প্রশাসনের সব সময় সুসম্পর্ক ছিল এবং থাকেব। সবাইকে ভেবেচিন্তে চলার আহ্বান জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপির জন্য রাজনীতি নয়, তাদের জন্য হত্যা, লুট, জঙ্গিবাদের পৃষ্টপোষকতা।

ভার্চুয়াল সেমিনারে যুক্ত ছিলেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সচিব মো. মকবুল হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামসহ (এনডিসি) দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / জামান

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে