ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

বর্ষায় ‘সাইনাস’ সমস্যা বাড়তে পারে! প্রতিকার পাবেন ঘরোয়া উপায়ে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ১:৩৬

বর্তমান সময়ে অনেকেই সাইনাসের সমস্যায় ভুগেন। বর্ষা এলে এ সমস্যা আরও মাথাচাড়া দেয়। মাথায় প্রবল যন্ত্রণা, নাক-মাথায় ভারী ভাব এমনকি ব্যথার কারণে জ্বরও চলে আসে। তবে কিছু ঘরোয়া উপায় এমন যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে  পারে। সাইনাসাইটিস হানা দিলে নিয়ম মেনে কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে ঠিকই। তবে সারা বছর বেশ কিছু ঘরোয়া উপায় মেনে চললে এই রোগ ঠেকিয়ে রাখা যায়। সেগুলো জেনে রাখা প্রয়োজন।
ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত সংক্রমণ যেন না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। রাস্তাঘাটে বা গণপরিবহণে যাতায়াত করার সময়ে মুখে মাস্ক পরতে পারলে ভালো হয়। চায়ে চিনি না খেলে দিনে একটা সন্দেশ খাওয়া যেতে পারে? কতটুকু চিনি খেলে শরীরের ক্ষতি হবে না?
এ ছাড়া প্রতি দিন সকালে এবং কাজ থেকে বাড়ি ফেরার পর নাসারন্ধ্রে পরিষ্কার জল দিয়ে নাক ধুতে পারলেও সমস্যার সমাধান হবে। অনেকে ফুটন্ত পানিতে তুলসীপাতা দিয়ে গরম ভাপ নেন। সেটিও বেশ কাজের।
সাইনাসাইটিসসের সমস্যা নিয়ন্ত্রণ করতে প্রতিদিন এক কোয়া রসুনের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। এই দুই উপাদানেই একাধিক রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে। 
সতর্কতা- উল্লেখিত তথ্যগুলো পরামর্শস্বরূপ। সাইনাসাইটিস থেকে স্থায়ী মুক্তি পেতে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও নিয়ম মেনে চলুন।

 

Aminur / Aminur

বর্ষাকালের অসুখ-বিসুখ

স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে ‎পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত