ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কোথায় আছেন আফগান পপ তারকা আরিয়ানা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:২৩

আফগানিস্তান ছেড়েছেন ক’দিন আগেই। এখন কোথায় আছেন দেশটির জনপ্রিয় পপ তারকা আরিয়ানা? সোমবার এনডিটিভির খবরে বলা হয়, আফগান পপ সঙ্গীত তারকা আরিয়ানা সাইদ বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছেন। পরে তুরস্কের ইস্তানবুলে নিজ বাড়িতে যাবেন তিনি।

তালেবানরা কাবুল দখলের পর প্রাণভয়ে দেশ ছাড়েন আরিয়ানা। বেড়ে উঠেছেন ইউরোপে। তার পোশাক-পরিচ্ছেদেও সেই ছাপ স্পষ্ট। খোলামেলা পোশাক পরে আফগানিস্তানে মঞ্চ কাঁপিয়েছেন তিনি। একটি টেলিভিশন রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বও পালন করেছিলেন।

কিন্তু তালেবান ক্ষমতায় আসায় দেশে থাকাটা নিরাপদ মনে করেননি তিনি। আরিয়ানা ইনস্টাগ্রামে তার ১৩ লাখ ফলোয়ারকে জানিয়ে লিখেছেন, ‘ভুলে যাওয়া যাবে না - এমন কয়েকটি রাত্রির পর আমি সুস্থ ও বেঁচে আছি। আমি কাতারের দোহায় আছি এবং ইস্তানবুলে যাওয়ার জন্য পরবর্তী ফ্লাইটের অপেক্ষা করছি।’

আফগানিস্তানের জনপ্রিয় এ পপ-তারকা সম্প্রতি মার্কিন বিমানে দেশ ছাড়েন। আফগানিস্তানের দু’টি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কাজ করেছেন তিনি।

জন্ম আফগানিস্তানের কাবুলে হলেও জীবনের বেশিরভাগ সময় তিনি কখনও সুইজারল্যান্ডে, কখনও লন্ডনে কাটিয়েছেন। সেই থেকেই পশ্চিমা ভাবধারায় বেড়ে ওঠা।

আরিয়ানা যখন আট বছরের, তখন মা-বাবার হাত ধরে পাকিস্তানের পেশোয়ারে চলে যান। তারপর সেখান থেকে সুইজারল্যান্ড। সঙ্গীতের প্রতি তার ঝোঁক দেখে ১২ বছর বয়সেই একটি মিউজিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন বাবা।

২০১১ সাল পর্যন্ত তিনি আফগানিস্তানে প্রবেশ করেননি। ২০১১ সালে আফগানদের মধ্যে তার ‘আফগান পেশারক’ গানের জনপ্রিয়তা দেখেই সিদ্ধান্ত নিয়েছিলেন জন্মস্থানে ফিরে যাওয়ার। সেই থেকে ছিলেন আফগানিস্তানেই।

তালিবানের রক্তচক্ষু উপেক্ষা করে দাপিয়ে বেড়িয়েছেন পুরো দেশ। বিভিন্ন অনুষ্ঠানে ছুটে গেছেন। ‘আফগানিস্তানের কণ্ঠ’ হিসাবে সমাদৃত হয়েছেন। সাহসিকতার জন্য ‘ব্রেভারি অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন আরিয়ানা। 

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮