ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাগদান সারলেন নাগা চৈতন্য-শোভিতা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৪:১৭

তেলুগু অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমের খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে প্রকাশ্যে এল তাদের বাগদান পরবর্তী প্রথম ছবি। নাগা চৈতন্যের বাবা নাগার্জুন আক্কিকেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের বাগদান নিয়ে পোস্ট দিয়েছেন। 
বাগদান উপলক্ষ্যে শোভিতা বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি ও ব্লাউজ। খোঁপায় বাঁধা গোলাপি ফুল। নাগা চৈতন্যের পরনেও ছিল সাদা শেরওয়ানি।
ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগ্‌দানের খবর দিতে পেরে আমি খুবই আনন্দিত। সকাল ৯.৪২ মিনিটে ওদের বাগদান সম্পন্ন হয়েছে। আমাদের পরিবারে শোভিতাকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। যুগলকে অনেক শুভেচ্ছা। সারা জীবন ওদের জীবনে ভালবাসা ও সুখ ভরে থাকুক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।’
বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদান সারছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। অনুষ্ঠানটি খুব ব্যক্তিগত এবং অন্তরঙ্গ হবে এবং সন্ধ্যায় নাগার্জুনের বাড়িতে অনুষ্ঠিত হবে। নাগার্জুনই সম্ভবত সেই খবর প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করবেন। শোভিতার বাবা-মায়ের সঙ্গে উপস্থিত থাকবেন নাগা চৈতন্যের ভাই অমলা আক্কিনেনি ও অখিল। আরও কিছু সূত্রও এইচটিকে এই খবরটি নিশ্চিত করেছে।
এর আগে নাগা বিয়ে করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। একসময় দুজনকে পাওয়ার কাপল হিসেবে মানত সকলে। তবে ২০২১ সালে সামান্থা আর নাগা বিচ্ছেদের খবর দেন। এরপর থেকেই নাগা-শোভিতার ডেট করার খবর আসছিল। নাগার পরিবারেরও বেশ পছন্দ হয়েছে শোভিতাকে।
এমনকি, একটি সিনেমার অনুষ্ঠানে নাগার্জুন তার হবু পুত্রবধূ সম্পর্কে কথা বলেছিলেন এবং বলেছিলেন, ‘ও খুব ভাল ছিল (ছবিতে)। মানে, আমার এভাবে বলা উচিত নয় হয়ত, তবে তিনি ছবিতে হট ছিলেন। তারমধ্যে এমন কিছু আছে যা খুব আকর্ষণীয়।’ বাগদানের খবর আসার পর থেকেই, এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 
উল্লেখ্য, বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল’ সিরিজের প্রচারে ব্যস্ত সামান্থা। তাদের বিয়ে মাত্র চার বছর স্থায়ী হয়েছিল এবং ২০২১ সালের অক্টোবরে তারা ঘোষণা করেছিলেন যে তারা আলাদা হয়ে যাচ্ছেন।

T.A.S / T.A.S

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল