অতীত প্রেমের গল্প শোনালেন ম্রুণাল
তারকাদের প্রেম নিয়ে দর্শক কৌতূহলের শেষ নেই। সংবাদমাধ্যমেও তাই বারবার ওঠে আসে তাদের প্রেমের গুঞ্জন। তাই তারকারাও যখনই প্রেমবিষয়ক কোনো প্রশ্নের মুখোমুখি হন, তখন অনেকেই তা চতুরতার সঙ্গে এড়িয়ে যান। কোনো কোনো সময় আবার পুরোনো দিনের ইতিহাস টেনে প্রেমের গুঞ্জন ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও করেন। এবার সেটাই করলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। শোনালেন অতীত প্রেমের গল্প।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে এই অভিনেত্রী সোজাসাপ্টা স্বীকার করেছেন, এক সময় ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রেমে মজেছিলেন তিনি। ক’দিন আগে ম্রুণাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির একটি ছবি ও পোস্ট শেয়ার করেছিলেন।
পোস্টে লিখেছিলেন, ‘একটা সময় ছিল যখন আমি বিরাট কোহলির প্রেমে পাগল ছিলাম। আমি আমার ভাইয়ের কারণে ক্রিকেট দেখতে এবং উপভোগ করতে শুরু করেছি। মনে আছে, পাঁচ বছর আগের সেই দিনটির কথা, যেদিন নীল জার্সি পরে স্টেডিয়ামের গ্যালারিতে বসে ভারতীয় ক্রিকেট দলের সমর্থনে উল্লাসে মেতে উঠেছিলাম। সেদিন বিরাটের সেই অসাধারণ পারফরম্যান্স কখনোই ভুলে যাওয়ার নয়। তার কথায়, ‘সত্যি বলেতে কী, সেদিন থেকেই বিরাটের প্রতি আলাদা ভালো লাগা তৈরি হওয়া। এরপর কল্পনায় তাকে নিয়ে অনেকে দৃশ্য রচনা করলেও এক সময় ঠিকই বুঝেছি যে, এই প্রেমে আছে শুধুই মুগ্ধতা। তাই বিরাটকে একান্ত নিজের করে পাওয়ার বাসনা জাগেনি।’
Aminur / Aminur
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ