ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশ ছেড়েছেন ববিতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ১:১৮

অবশেষে দেশ ছাড়লেন চিত্রনায়িকা ববিতাও। বছরের একটা বড় সময় এই অভিনেত্রী থাকেন উত্তর আমেরিকার দেশ কানাডায়। কিছুটা সময় এসে বেরিয়ে যান বাংলাদেশে। এবার আরো আগে দেশ ছাড়ার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু নানা কারণে দেশ থেকে বের হওয়ার সুযোগ পাননি ববিতা।
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ববিতা। এ কারণে কানাডায় ছেলের কাছে ফেরা হয়নি তার। করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তাই কানাডা ফেরার টিকিটও বাতিল করতে হয়েছে তাকে। সুস্থ হওয়ার পর কিছুদিন বাড়িতে বিশ্রাম নেন এই অভিনেত্রী। অবশেষে গত ৯ আগস্ট দিবাগত রাতে কানাডার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
এ সময়ে কেন তিনি দেশ ছাড়লেন, ঢালিউড অভিনেত্রী ববিতা গণমাধ্যমে জানিয়েছেন সেকথা। তিনি বলেছেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।’
ববিতার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর গণমাধ্যমকে জানিয়েছেন বোন চম্পা। তিনি জানিয়েছিলেন, শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা। সন্দেহ হলে করোনা টেস্ট করে জানা যায়, তার করোনা পজিটিভ। চিকিৎসকের পরামর্শে গত ১৮ জুলাই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন হাসপাতালে ছিলেন তিনি। করোনা নেগেটিভ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন অভিনেত্রী।
এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ববিতা। তবে এবার একটু বেশি কষ্ট পেয়েছেন তিনি, জানিয়েছেন বোন চম্পা। ববিতার ছেলে অনিক বেশ কয়েক বছর ধরে কানাডা প্রবাসী। পড়াশোনা শেষে সেখানেই চাকরি করছেন তিনি। ছেলের সঙ্গে সময় কাটাতে বছরের একটা নির্দিষ্ট সময় সেখানে থাকেন ববিতা। এর মধ্যে তার কানাডায় যাওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে টিকিট বাতিল করতে হয়েছে তাকে।

T.A.S / T.A.S

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল