ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বই প্রকাশ করতে আমাকে অনুপ্রাণিত করেছেন ওবায়দুল কাদের: জাহারা মিতু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২৪ বিকাল ৫:৯

চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম বই প্রকাশিত হয় অমর একুশে বইমেলা-২০২৩শে। বইটির মোড়ক উন্মোচন করেছিলেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের প্রসঙ্গে জাহারা মিতুর মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। অনেকেই সেই নিউজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে নায়িকাকে মেনশন করছেন। 
সংবাদমাধ্যম অনুযায়ী, বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের বিষয়ে জাহারা মিতু বলেছিলেন, ‘আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। 
আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন তিনি। আমার একজন অভিভাবক। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে।’
বিষয়টি নিয়ে কথা বলেছেন মিতু। তিনি বলেন, ‘আগুন সিনেমায় অভিষেকের দিন প্রথম ভাইয়ার (ওবায়দুল কাদের) সঙ্গে আমার দেখা হয়। সেখানে কেউ একজন তাকে বলেছিল- ভাই, মিতু শুধু নায়িকা না, লেখালেখিও করে। আমি উনাকে বলেছিলাম আমি তার লেখা তিনটি বই পড়েছি। 
কাদের ভাই বলেছিলেন, লেখালেখি বন্ধ কর না, শিগগিরই বই বের কর। আমাকে জানিও। এর পর যখন আমার বই বের হয়, তখন তার সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ করি আমার বইয়ের মোড়ক উন্মোচন করতে।’
মিতু বলেন, ‘আমি এখনো বলছি, বই প্রকাশ করার এই ব্যাপারটায় অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্বই পালন করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। এটা অস্বীকার করার কোনো দুঃসাহস আমার নেই।’
এ সময় যারা বিভিন্নভাবে ট্রল করছেন তাদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘এটা মানুষের স্বভাব, তাই ট্রলকারীদেরও আমি কিছু বলার প্রয়োজনবোধ করি না। পরিস্থিতি বোঝার মতো বোধ আছে তাই চুপচাপ থাকছি। অতীতেও এসবে চুপ ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...