মধ্যরাতে শহর ছাড়লেন দেব-রুক্মিণী!
রুক্মিণী কিংবা দেব তাদের ব্যক্তিজীবন খুব একটা আড়ালে রাখেন না। এ তারকা যুগলের সম্পর্ক কারও কাছেই অজানা নয়। সারা বছর অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন রুক্মিণী মৈত্র। দেব প্রযোজনা থেকে শুরু করে অভিনয়, নিজের এলাকার কাজ, সবটাই দক্ষতার সঙ্গে করে থাকেন। তবে এবার কিছুটা একান্ত যাপনের সময় পেলেন দেব, সঙ্গী রুক্মিণী। মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে দেখা গেল অভিনেতা ও তার বান্ধবীকে। এদিন কালো প্যান্ট, কালো শার্টে দেখা যায় দেবকে।
অন্যদিকে রুক্মিণী পরনে ছিল লাল জামা, কালো জ্যাকেট এবং কালো কার্গো প্যান্ট। জানা গেছে তারা দু’জন মিলে ছুটি কাটাতে যাচ্ছেন। রুক্মিণী বিমানবন্দর থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
ছবি দেখে জানা যায়নি কোথায় যাচ্ছেন তারা। এবার সকাল হতেই সামনে এল এক অন্য ছবি। যা এক কথায় মুগ্ধ করছে সকলকেই। যদিও কোথায় গিয়েছেন তারা, তা এক প্রকার গোপনেই রাখলেন। অন্যদিকে রুক্মিনীও শেয়ার করে নিলেন মিষ্টি এক ছবি। তবে তারা কোথায় আছেন, তা অনুমান করতে শুরু করেছেন অনেকেই। এশিয়ারই কোনও এক জায়গায় ছুটি কাটাচ্ছেন। কর্মব্যস্ততা থেকে শত শত মাইল দূরে একান্তে সময় কাটাতে ব্যস্ত।
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তি পায় দেবের প্রযোজনায় প্রথম চলচ্চিত্র ‘চ্যাম্প’। তখন মডেলিং দুনিয়া থেকে এসে আবার এই ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয় রুক্মিণী মৈত্রের। প্রথম ছবিতেই দেব-রুক্মিণী জুটি সুপারহিট। আর সেই তখন থেকেই লোকমুখে দেব ও রুক্মিণীর প্রেমের চর্চা। এখন শুধু এই জুটিকে বিয়ের পিড়িতে দেখার দিন গুনছেন অনুরাগীরা।
Aminur / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ