ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মাতৃত্বের অনন্য গল্প শোনালেন শুভশ্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১:৫১

টালিউডের প্রথম সারির নির্মাতা রাজ চক্রবর্তী। ইন্ডাস্ট্রির বেশ কিছু হিট সিনেমার পরিচালক তিনি। ব্যক্তিগত জীবনে রাজের জীবনে প্রেম এসেছে বহুবার। টালিগঞ্জের একাধিক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের রসায়ন জমেছিল। এরপর বিয়ে করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। 

ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নির্মাতা রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছেন রাজ চক্রবর্তীর সাথে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্ত-অনুরাগীদের মাতৃত্বের অনন্য গল্প শোনালেন শুভশ্রী।  তিনি বলেন, ‘আসলে ওদের একই রকম দেখতে। তিন বছর পর আমি জমজ বাচ্চা জন্ম দিয়েছি। আমার ছেলে এবং মেয়েকে অবিকল একই রকম দেখতে।’

এ অভিনেত্রী আরও বলেন, ‘আমরা অপেক্ষা করছি ওর কবে চুল বাড়বে। ইউভানের মত ইয়ালীনির চুল খুব কোঁকড়া। দাদার মুখ একদম বসানো। আমি যদি ছবি দেখাই লোকে ভাববে আমি আমার ছেলের ছবি আপলোড করেছি।’

দুই ভাই বোনের মধ্যে বয়সের তফাত বেশি না। মাত্র তিন বছরের ছোট বড় এটা দুই সন্তানের মধ্যে যে ব্যালেন্স শুভশ্রী রক্ষা করছেন সেটি তা প্রশংসা কররা মতো। 

শুভশ্রী ছেলে মেয়ের মনের অবস্থা বোঝার জন্য রীতিমতো বই পড়ছেন। দাদা ইউভান বোনের খেয়াল রাখতেও খুব পারদর্শী। এবং দুই ভাই বোনের মধ্যে খুনশুটি চলছে দারুণ।

উল্লেখ্য, শুভশ্রী নিজেও রাজের আগে আরেকটি প্রেমে মজেছিলেন। সেটা ছিল সুপারস্টার দেবের সঙ্গে। ক্যারিয়ারের প্রথম দিকে তারা একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছিলেন। 

সেই সুবাদে গভীর প্রণয়ে আবদ্ধ হয়ে যান। তবে পরবর্তীতে সম্পর্কটি থেকে তারা বেরিয়ে আসেন। এরপর রাজকে ভালোবেসে মালাবদল করেন। অন্যদিকে দেব রুক্মিণী মৈত্রের প্রেমে জড়ান।

এমএসএম / এমএসএম

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’

পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি

ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প

কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

নজরুল সংগীত নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন