ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ দাবি


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১:৫৫

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে সোমবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, ভয়-ভীতি দেখিয়ে নানা অনিয়ম করেছেন বর্তমান চেয়ারম্যান। 
 
তিনি চুক্তিভিত্তিক টানা ৩ বারের (৬ বছর) রাজস্ব বোর্ডের চেয়ারম্যান দায়িত্বে আছেন এতে জুনিয়র দের পদন্নোতি বন্ধ ও যোগ্যরা বঞ্চিত হয়েছে এই বৈষম্য থেকে সকলেই মুক্তি চান এবং সঠিক নেতৃত্ব এনে দেশের অর্থনীতির চাকা সচল ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এই বিক্ষোভ হয়। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে উত্তাল এনবিআর। পদত্যাগ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। পদত্যাগের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি সংগঠন। দাবি না মানলে বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে। সোমবার এনবিআরের সামনে যৌথভাবে এই কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচী ঘোষণা করেন করেন মো: আমিনুল ইসলাম আকাশ, সভাপতি, বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি, ঢাকা। এবং বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি মো: মজিবুর রহমান। বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন ঢাকা ও ঢাকার বাইরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন