ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দুই ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিট প্রধানের পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ৩:৪০

পদত্যাগ করেছেন আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস। একইসঙ্গে পদ থেকে সরে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নর। তারা হলেন- কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম। 

আজ সোমবার (১২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাবর পদত্যাগের চিঠি দিয়েছেন তারা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।  বিএফআইইউর কার্যালয় কেন্দ্রীয় ব্যাংকে হলেও এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়। যদিও শুধু কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এটি পরিচালনা করে আসছেন।  অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করে থাকে বিএফআইইউ।  এছাড়া বিভিন্ন সময়ে ইন্টেলিজেন্স রিপোর্ট বা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে বিভিন্ন সংস্থার কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠায় সংস্থাটি।  

গত সোমবার ব্যাপক গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকেও এখন পদত্যাগের হিড়িক। কেন্দ্রীয় ব্যাংকটির বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তা দায়ী। তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। কয়েক মাস আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন আব্দুর রউফ। এ ঘটনায় তিনি ব্যাপক সমালোচিত হন।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন