ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ট্রাইব্যুনালের নথি ‘সরানোর চেষ্টা’, আটকালেন দুই আইনজীবী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ৩:৪৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু নথি সরানোর চেষ্টার খবর পেয়ে তা আটকানোর কথা জানিয়েছেন আসামিপক্ষের (ডিফেন্স কাউন্সেল) দুই আইনজীবী। তারা হলেন- আইনজীবী গাজী এম এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।

তবে প্রসিকিউশনের কর্মকর্তা জানান, তারা এগুলো তালা দিয়ে রেখেছেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে আইনজীবী গাজী এম এইচ তামিম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আমরা আজ সকালে জানতে পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু ডকুমেন্ট কিছু লোকজন নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আমি এবং আবদুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং প্রসিকিউশন অফিসে যাই। সেখানে গিয়ে জানতে পারি এ রকম কিছু ঘটেছে।

‘সঙ্গে সঙ্গে আমরা তাদের থামাই এবং ডকুমেন্টগুলো যার যার রুমে পাঠিয়ে যিনি অফিসের দায়িত্বে আছেন (আইন মন্ত্রণালয়ের নিয়োগকৃত কর্মকর্তা) তার কাছে চাবি রেখে আসি। বলেছি, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত এখান থেকে কোনো নথি বের হবে না বা ঢুকবে না।’ বলেন এই আইনজীবী। আরেক আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, ‘ধানমন্ডিতে তদন্ত সংস্থার অফিসের নথিও সংরক্ষণ করতে হবে। কোনো কর্মকর্তা যেন না নিয়ে যান। এটা সরকারের কাছে আমাদের দাবি। তারা আসামিপক্ষের (ডিফেন্স কাউন্সেল) আইনজীবী হিসেবে রয়েছেন।’

স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) চলছে বিচারকাজ।

T.A.S / T.A.S

হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর

৮ বছরের গুমজীবনের বর্ণনা দেওয়া ব্যারিস্টার আরমানের জেরা আজ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

মানবতাবিরোধী অপরাধ : আপিলে বাগেরহাটের খান আকরামকে খালাস

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড