আমি মারা গেলে তুমি ‘বিষাক্ত ঘাস’ খাবে, অক্ষয়কে টুইঙ্কেল
সম্প্রতি তানজানিয়াতে ঘুরতে গিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারপত্নী টুইঙ্কেল খান্না। সেখানে ট্যুর গাইড তাকে ‘টিক-টিক’ নামে একজোড়া পাখির সঙ্গে পরিচয় করিয়ে দেন।
বলা হয়, এই পাখিগুলো একে অপরের প্রেমে এতটাই পাগল যে, তাদের একজন মারা গেলে অন্য পাখিও ‘বিষাক্ত ঘাস’ খেয়ে আত্মহত্যা করে। এ তথ্য জানার পরই মজা করে অক্ষয়কে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন টুইঙ্কেল। স্বামীকে উদ্দেশ্য করে নায়িকা স্ত্রীর ভাষ্য, আমি যদি আগে মারা যাই, তবে তুমি (অক্ষয় কুমার) ‘বিষাক্ত ঘাস’ খাবে। যদি দেখি, তুমি দ্বিতীয় বিয়ে করেছো আর সেই স্ত্রী আমার হাতব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তবে প্রতিজ্ঞা করছি, ফিরে এসে তোমাদের দুজনকেই শিক্ষা দেব।
টুইঙ্কেল খান্নার এমন বক্তব্য পড়ে বিস্ময় প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরাও। একইসঙ্গে তাদের দুজনের সম্পর্কের গভীরতা ও ভালোবাসার চিত্রও মনে করিয়ে দিয়েছেন তারা। বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। একটি পত্রিকার ফটোশুট করতে গিয়ে পরস্পরের প্রেমে পড়েন। তারপর সময় গড়ানোর সঙ্গে মজবুত হতে থাকে এ জুটির সম্পর্ক। ২০০১ সালে সাতপাকে বাঁধা পড়েন তারা। এরপর কেটে গেছে দাম্পত্য জীবনের ২৩ বছর। ২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয় কুমার। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ