বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন বলিউড অভিনেত্রী হিনা খান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড অভিনেত্রী হিনা খান। হাসপাতালের বেড থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তিনি। দেশের ও বাহিরের সকল খবরে চোখ রাখছেন নিয়মিত। হিনার নজরে এড়ায়নি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। ফলে দেশের বিভিন্ন জায়গাতে সহিংসতার খবর মিলেছে। এমন অবস্থায় জাত-ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি বার্তা দিয়েছেন অভিনেত্রী হিনা খান। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপদ দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’র এক পোস্টে বলিউডের এই অভিনেত্রী লেখেন, ‘জাত-ধর্ম নির্বিশেষে প্রতিটা নিরাপরাধ মানুষের মৃত্যু আসলে মানবতার মৃত্যু। এহেন ভয়ানক জঘন্য ঘটনার শিকার হওয়া যেকোনো সম্প্রদায়ের পক্ষেই কাম্য নয়। যেকোনো দেশেই তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সংরক্ষণ আদতে তাদের সৌজন্যবোধ, একতার প্রতীক। গোটা বিশ্বে যে বা যারা এহেন কষ্ট পাচ্ছেন, তাদের সকলের জন্য আমি ব্যথিত। কারণ আমার কাছে মানবতাই পরম ধর্ম।’হিনা খান আরও বলেন, ‘প্রার্থনা করছি, নিজের দেশ বাংলাদেশে যেন সমস্ত হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়রা সুরক্ষিত থাকেন।’প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান হিনা। সম্প্রতি ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে তার কেমোথেরাপি চলছে।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ