ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আইভী রহমানের কবরে আ.লীগের ফুল দিয়ে শ্রদ্ধা 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১০:২৫

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারীনেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আইভী রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন প্রাইম টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন তিনি।’

এসময় আইভী রহমানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজ আইভী রহমানসহ সেদিন নিহত সবাইকে স্মরণ করছি। তার মধ্যে কখনও অহম বোধ দেখিনি, এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। তিনি কখনও সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিন ও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।’

ওবায়দুল কাদেরের ফুল নিবেদন শেষে আইভী রহমানের কবরে একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। এর মধ্যে আছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, তাতি লীগ, কৃষক লীগ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলের আগে এক শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা ও গুলি বর্ষণ করে ঘাতকের দল। এ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারীনেত্রী আইভী রহমান গুরুতরভাবে আহত হন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী। এ হামলায় ঘটনাস্থলে দলের ২৩ জন নেতাকর্মী মারা যান। আহত আইভী রহমানকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন