ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে ভাগ্নে ধর্ষণ করলো মামীকে


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৮-২০২৪ বিকাল ৫:৪০

টাঙ্গাইলের মধুপুরে সম্পর্কে মামীকে, আরিফ নামের এক ভাগ্নে কর্তৃক ধর্ষিত হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষণের মাঝখানে একদিন পর বুধবার সারা এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়েছে। 

ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী(মধু পালবাড়ী) দক্ষিণ পাড়ায়। ঘটনা প্রকাশ হওয়ায় দরিদ্র ওই নারীর পরিবারকে হুমকিধমকি দেয়া হচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

অভিযুক্ত আরিফ ওই গ্রামের মৃত শাহ আলীর ছেলে। আরিফ গত সোমবার বেলা ১১ টার দিকে সহযোগী একই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে বাবলু এবং মৃত ইব্রাহিমের ছেলে সাইফুলের সহযোগিতায় ওই নারীকে ধর্ষণ করেছে।ধর্ষিতা ওই নারী(৩০) জানান, পাশের ভাইঘাট বাজারের একটি মাদরাসায় সন্তানদের(২ জন) খাবার দিয়ে ফেরার পথে সম্পর্কে ভাগ্নে আরিফ তার দোকানের পিছনে যেতে বলে।

না যেতে চাইলে পরিণতি ‘খারাপ’ হবে হুমকি দিলে দরজার কাছে যেতেই টান দিয়ে ঘরে নিয়ে মুখ চেপে ভয় দেখায়। এসময় বাবলু, সাইফুল বাইরে থেকে দরজা আটকিয়ে দেয়। আরিফ ঘরে আটকিয়ে তাকে ধর্ষণ করে। এ কথা জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। 

ভয়ে ওইদিন প্রকাশ না করলেও মঙ্গলবার বিকেলে কয়েক মাতাব্বর কে জানানো হয়। রাতে এ নিয়ে মীমাংসার চেষ্টা করে তারা ব্যর্থ হন। বুধবার এক এক করে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তিনি এ ঘটনায় দায়ীদের শাস্তি চাইলেও থানায় মামলা করতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়রা জানান, আরিফ, বাবলু, সাইফুলরা এলাকায় নানা অপকর্মে জড়িত। গত ৬ আগস্ট স্থানীয় ইউপি সদস্য আবু জাফর ও রোমন নামের অপর ব্যক্তির বাড়িতে হানা দেয়ার নেতৃত্বে ছিলেন। দেড় মাস আগে স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধা লাল মিয়াকে দোকানের সামনে লাঞ্ছিত করেছেন। অবৈধ 
ডলার ব্যবসায় জড়িত থাকাসহ নানা অপকর্মে জড়িত থাকার দায়ে আরিফ ও তার সহযোগীরা 
একাধিকবার জেলে গিয়েছেন।

ইউপি সদস্য আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ীর আব্দুল হাই নামের এক মাতাব্বর বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন। মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা আজিজুর রহমান এমন ঘটনায় কোন অভিযোগ পাননি জানিয়ে বলেন, লিখিত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম