পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
পাবনার ঈশ্বরদীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাকশী অগ্রদূত সংঘ আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের (সিজন-টু) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে আরআরপি ত্রি ডন্সকে ৫ উইকেটে পরাজিত করেছে ভেড়ামারা কিংস।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে পাকশী রেলওয়ে ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ে জেলা পুলিশের এসপি মেহেদী হাসান, ডিএমই (ক্যারেজ) রবিউল ইসলাম, ডিএসটিই আহমেদ ইস্তিয়াক জহুর, ডিইএন-১ গৌতম সাহা, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, বাংলাদেশ রেল শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির নেতা আহসান হাবিব এবং রেল শ্রমিক কর্মচারী দল পাকশী শাখার সভাপতি সোহেল রানাসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ।
জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আরআরপি ত্রি ডন্স ও ভেড়ামারা কিংস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আরআরপি ত্রি ডন্স। জবাবে ব্যাট করতে নেমে মারকুটে ব্যাটিং প্রদর্শন করে মাত্র ১২ ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ভেড়ামারা কিংস।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক