ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:৫৭

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ব্রম্মপুত্র নৌঘাট এলাকায় অপরিকল্পিত ভাই ড্রেজিংয়ের কারণে ভাঙ্গন ঝুকিতে রয়েছে স্থানীয়রা। ইতিমধ্যে প্রায় দেড়শ মিটার এলাকা ও অনন্ত দুই একর জমির চর ড্রেজিং করা হয়েছে। যার প্রস্ত হচ্ছে ১২০ ফিট ও গভীরতা রয়েছে ৩০ ফিট। যে কোন মুহুর্তে বিশাল আকার চরটি ধ্বসে যেতে পারে। গত বছর থেকে ওই এলাকায় নদীভাঙ্গন বন্ধ হওয়ায় বিশাল আকারে চর জেগে ওঠে। একটি প্রভাবশালী কুচক্রি মহল বালু ব্যবসার জন্য বিআইডব্লিউটিএ’র যোগসাজসে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ড্রেজিং করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সামনের দিনে শুস্ক মৌসুমে বলগেট দিয়ে নৌঘাটে এলাকায় বালুর স্তুপ দিয়ে বালু বিক্রি করার পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। অপর দিকে অপরিকল্পিত ভাবে ড্রেজিং অব্যাহত থাকলে ও বালুর চর কাটা বন্ধ না হলে জেগে ওঠা চর ও বসতবাড়ি ভাঙ্গনের ঝুকিতে পড়বে। বিআইডব্লিউটিএ বলছে ইঞ্জিন চালিত নৌকা ঘাটে পৌছানোর জন্য  এ কাজ করা হচ্ছে। এছাড়াও নিরাপদ দূরত্বে ড্রেজিংয়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে নির্দেশনা অনুযায়ী
শর্ত ভঙ্গ করা হয়েছে। চিঠিতে রৌমারীর ফলুয়ার চর নৌঘাট হতে চিলমারী নৌঘাট পর্যন্ত কোথাও কোন নাব্যতার সৃষ্টি হলে বা নৌকা চলাচলে ব্যহত হলে সেখানেই ড্রেজিং এর বিষয়ে উল্লেখ্য রয়েছে। অথচ সেই নির্দেশনা উপেক্ষা করে নৌঘাটের পাশেই এই ড্রেজিং করা হচ্ছে। এঘটনায় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদেরকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে তারিয়ে দেয়। 
বিআইডব্লিউটিএ-এর শর্ত অনুযায়ী, বালি উত্তোলনের সময় তীরবর্তী স্থাপনা বা জনগণের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এবং পাশের ফসলি জমি বিঘ্ন ঘটানো যাবে না। কিন্তু বাস্তবে নিয়ম ভেঙে চলা ড্রেজিংয়ের ফলে চর ফলুয়ার চর ভয়াবহ ভাঙনের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র কয়েকদিনের মধ্যেই রাতে-দিনেই লক্ষ্যমাত্রার প্রায় সব বালি তুলে ফেলা হয়েছে। এরই মধ্যে দেড় একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। যদি ড্রেজিং বন্ধ না হয়, তবে আশপাশের বসতভিটা ও জেগে ওঠা চর নদীগর্ভে হারিয়ে যাবে।
নৌকাঘাট ইজারাদার মো. তৌহিদুল ইসলাম জানান, পানি কমে যাওয়ায় ঘাটটি কিছু দুরে সরে যায়। এতে মালবাহি যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই আমাদের লোকসান হচ্ছে। এজন্য ড্রেজিং করা হয়। 
বিআইডব্লিউটিএ-এর পুর কর্মকর্তা নির্মুল কুমার রায় জানান, অপরিকল্পিত ভাবে ড্রেজিংয়ের ব্যাপারে আমি কিছু জানি না। আপনারা উপরলেবেলে কথা বলেন। 
নির্বাহী প্রকৌশল পুর কুড়িগ্রাম সমির চন্দ্রপাল  জানান, নৌকার স্বাভাবিক চলাচলের জন্য কিচু কিছু জায়গায় ড্রেজিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নৌকা ঘাট এলাকায় চরে ড্রেজিংয়ের বিষয়ে আমার জানা নেই। 
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান জানান, শুনেছি নির্দেশনা অনুযায়ী ড্রেজিং করা হচ্ছে না। তারা ঘাটের পাশেই ড্রেজিং করছে। আমি সরেজমিনে তদন্ত করে উদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। 

এমএসএম / এমএসএম

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ

মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক

নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন