ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ৪:৫২

এইচএসসি পরীক্ষার খাতায় পড়াশোনার উত্তর না লিখে সরকারের কাছে ‘বউ’ চেয়ে অদ্ভুত আবদার করেছে ফরিদপুরের মধুখালী উপজেলার এক কলেজশিক্ষার্থী। এ ছাড়া পরীক্ষার উত্তরপত্রে বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক ছন্দ লেখার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফয়সাল আলী। সে উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে এবং ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ইসলামী ইতিহাস পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে ফয়সাল লেখে, ‘মানুষ কি চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।’ এর পাশাপাশি সে উত্তরপত্রে বর্তমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ব্যাঙ্গাত্মক লেখা ও সাবেক নেতাদের প্রসঙ্গ টেনে অনাকাঙ্ক্ষিত মন্তব্য জুড়ে দেয়।

এ বিষয়ে সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার দুঃখ প্রকাশ করে জানান, ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও অনভিপ্রেত। কোনো শিক্ষার্থীকে এ ধরনের আচরণ শেখানো হয় না। শৃঙ্খলাভঙ্গের দায়ে ওই ছাত্রের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তার বাবাকে কলেজে ডেকে পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি সকল শিক্ষার্থীকে ভদ্রতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় মনোযোগী হওয়ার তাগিদ দেন।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ

মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগে বিদেশী পর্যটক

নোয়াখালীর কবিরহাটে প্রধান শিক্ষকের অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেনাপোলে ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ৭ ভারতীয় আটক

দুমকিতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ যুবক

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু