মুক্তি পেলো রোমেল ইসতিয়াক এর "অভাগীর সন্তান"
এ সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা রোমেল ইসতিয়াক অভিনীত এবং নাজমুল হুদা নাজিম পরিচালিত প্রামাণ্য মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে মুক্তি দেওয়া হলো সামাজিক গল্পের একক নাটক “অভাগীর সন্তান”। নাটকটি অভিনেতা রোমেল ইশতিয়াক নিজে রচনা করেছেন। গত মাসে নাটকটি রিলিজ হওয়ার কথা থাকলেও ছাত্র আন্দোলন এর কারনে নাটকটি মুক্তি দিতে সময় লেগেছে। নাটকটিতে ব্যাগরাউন্ড মিউজিক করেছেন সময়ের ব্যস্ত ও জনপ্রিয় মিউজিক ডিরেক্টর ও কম্পজার "মাহফুজ রতন" নাটকটিতে অভিনয় করেছেন রোমেল ইশতিয়াক, ফাইজুর মিল্টন, ইসরাত জাহান, তানহা শ্রাবনী,আশা মজিদ রোজি,নাহিদ ইভা,সাজ্জাদ হোসেন সাজু সহ আরো অনেকে।নাটকটি সম্পাদনা করেছেন মাহমুদ হাসান সুজন। ক্যামেরাই ছিলেন অজয় দাস, মেকআপ, রনি খান। নাটকটি সুটিং করা হয় ঢাকা মোহাম্মদ পুরের একটি সুটিং হাউজে। নাটকের গল্প সাজানো হয়েছে একটি পারিবারিক টানাপড়েন ও নানান অবক্ষয়ের ঘটনায়, একজন স্বামী হারা মায়ের আর্তনাদের কথা তুলে ধরা হয়েছে গল্পে। পরিচালক নাজমুল হুদা নাজিম তার এই নাটকটি নিয়ে অনেক আশাবাদী। তিনি আরো বলেন সুস্থ ধারার কাজের মধ্যে নিজেকে আজ দুই যুগেরও বেশি সময় পার করেছি, আশারাখছি বাকি দিনগুলোতে সুস্থ ও সুন্দর সামাজিক গল্পের নাটক নিয়ে দর্শক মহলে হাজির হতে পারবো। দর্শকদের উদ্দেশ্য করে তার চাওয়া এই ধরনের নাটক আপনারা দেখুন ও আমাদেরকে ভালো কাজ নির্মাণে উৎসাহিত করুন।রোমেল ইসতিয়াক বলেন,দর্শকদের ভালোবাসার জন্যই এই অভিনয় জগতে বেঁচে থাকা, আপনাদের ভালোবাসা যতদিন থাকবে ততদিনই আমি ভাল কাজ করে যাওয়ার অদম্য প্রচেষ্টা চালিয়ে যাব এবং আশা করি ভবিষ্যতে আরো ভালো নাটক আপনাদেরকে উপহার দিতে পারব।
এমএসএম / এমএসএম
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়
ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প
গ্লোবাল স্টারে সেরা উদ্যোক্তা আফরোজা হক